শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোর সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, শোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বিশেষ টহলদল বেনাপোল ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এ অভিযান চালায়। অভিযানে বিদেশি মদ, শাড়ি, শাল-চাদর, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ, চকলেট ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা বলে জানায় বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ সাফল্য অর্জিত হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যশোর সীমান্ত   মাদক   চোরাচালানী   মালামাল আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close