শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
বানিয়াচংয়ে যুবকের বিরুদ্ধে মসজিদে প্রবেশ ও নামাজে নিষেধাজ্ঞা
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক যুবকের বিরুদ্ধে মসজিদে প্রবেশ ও নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়ে প্রকাশ্যে মাইকিংয়ের ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলা সদরের বড়বাজারসহ বিভিন্ন এলাকায় আজিজুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে এ ধরনের মাইকিং করা হয়। 

মাইকিংয়ে জানানো হয়, আগামী শুক্রবার (৯ জানুয়ারি) যাত্রাপাশা মোকাম হাটি মসজিদে তার বিরুদ্ধে ‘বিচার’ অনুষ্ঠিত হবে।

ঘটনাটি নজরে আসার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। 

স্থানীয়রা বলছেন, এভাবে প্রকাশ্যে কাউকে অভিযুক্ত করে মাইকিং করা মানবাধিকার লঙ্ঘন ও আইনবিরোধী।

আইনজীবী ও ধর্মীয় ব্যক্তিত্বরা জানান, ইসলামে কাউকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করার বিধান নেই এবং কোনো অপরাধের বিচার কেবল আদালতের মাধ্যমেই হতে পারে। সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী এটি ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলেও মত দেন আইন বিশেষজ্ঞরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বানিয়াচং   মসজিদে প্রবেশ   নামাজে নিষেধাজ্ঞা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close