সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
বিএনপি ছাড়া নির্বাচন করায় আওয়ামী লীগের পতন হয়েছে : আবু জাফর
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:০৫ এএম
মো. আবু জাফর

মো. আবু জাফর

বিএনপিকে ছাড়া নির্বাচন করায় আওয়ামী লীগের পতন হয়েছে বলে মনে করেন ফরিদপুর-১ আসনের জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ও সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে আবু জাফর বলেন, ‘আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে বড় ধরনের রাজনৈতিক ভুল করেছিল। তবে ভবিষ্যতে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করলে পরবর্তী সরকারের পরিণতিও একই হতে পারে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে বা যারা বিদেশে পালিয়ে গেছেন তারা নির্বাচনে অংশ না নিলেও একটি বড় রাজনৈতিক দলকে পুরোপুরি বাইরে রেখে সুষ্ঠু গণতন্ত্র চর্চা সম্ভব নয়।’

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার দল পরিবর্তন করেছি। দশবার নির্বাচন লড়ে চারবার সাংসদ হিসেবে বিজয়ী হয়েছি। দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি।’

‘আমি যা কিছু করেছি, সবকিছু আমার নির্বাচনি এলাকার মানুষের স্বার্থে এবং উন্নয়নের জন্য করেছি। মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, এখনো আছি। আমৃত্যু এই এলাকার মানুষের সেবা করে যেতে চাই।’

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি ছাড়া নির্বাচন   আওয়ামী লীগের পতন   আবু জাফর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close