সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
রাঙ্গুনিয়ায় বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:৫৬ এএম আপডেট: ০৭.০১.২০২৬ ৯:০১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের প্রাণহানি হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টায় চট্টগ্রাম–কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতল এলাকার তক্তারপুলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮) এবং লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়া এলাকার ওসমান গণির ছেলে মো. আকিব (১৬)। তারা দু’জনই স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে পূর্ব দিক থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু সুফিয়ান আরমান মারা যান। গুরুতর আহত আকিবকে প্রথমে চন্দ্রঘোনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টায় তার মৃত্যু হয়।’

দুর্ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে খাদের ধারে গিয়ে আটকে পড়ে। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিল আকিব এবং পেছনে বসেছিলেন আবু সুফিয়ান।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  রাঙ্গুনিয়া   বাস   মোটরসাইকেল   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close