রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
তারেক রহমান যাচ্ছেন সিরাজগঞ্জ হয়ে বগুড়া
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:১৬ এএম আপডেট: ০৭.০১.২০২৬ ১২:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) তিনি ঢাকা থেকে বগুড়ার পথে রওয়ানা হবেন। বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এলাকায় একটি দোয়া মাহফিলে অংশ নেবেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

তিনি বলেন, ‘আগামী ১১ জানুয়ারি দুপুর আড়াইটায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বিসিক শিল্পপার্ক এলাকায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।’

ইতোমধ্যে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করা হয়েছে। তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তণের পর এই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি ১১ জানুয়ারি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় যাবেন। পরদিন সোমবার (১২ জানুয়ারি) সকালে আলতাফুন্নেছা খেলার মাঠে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়ায় অংশ নেবেন। দলীয় সূত্র জানিয়েছে পরে তিনি রংপুরে যাবেন।

এদিকে তারেক রহমানের সিরাজগঞ্জে আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   সিরাজগঞ্জ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close