শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
মেঘনায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলার বড়কান্দা এলাকায় অভিযান চলাকালে পারভেজ (২০) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। 

তিনি মেঘনা উপজেলার বড়কান্দা (চকের বাড়ী) এলাকার বাসিন্দা এবং মো. ফারুক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. সুদীপ্ত শাহীন (নিঃ) সঙ্গীয় ফোর্সসহ মেঘনা থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা উপজেলার ৫ নম্বর বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা জলারপাড় এলাকায় জনৈক বাদলের জমিতে থাকা দুটি খড়ের গাদার মাঝখানে কতিপয় ইয়াবা ব্যবসায়ীরা সমবেত হয়। পরে সেখানে তল্লাশিকালে পারভেজের প্যান্টের পকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটযুক্ত ধারালো চাপাতি এবং একটি কাঠের হাতলযুক্ত ধারালো ছেনি দা রয়েছে। এসময় ঘটনাস্থল থেকেই পারভেজকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খোলা কাগজকে বলেন, ‘উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অবৈধ দেশীয় অস্ত্র সংক্রান্ত বিষয়ে এসআই মো. সুদীপ্ত শাহীন (নিঃ) বাদী হয়ে মেঘনা থানায় এজাহার দায়ের করবেন। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ইয়াবা   অস্ত্র   যুবক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close