শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরলো ২টি প্রাণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ও সন্ধ্যায় পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। দুপুর আনুমানিক ১২টায় কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় ট্রাকের  চাকায় পিষ্ট হয়ে শাহিনুর (৪০) নামে এক গৃহবধূ নিহত হন। তিনি রোহিতপুর ইউনিয়নের নতুন শাহপুর গ্রামের আমান উল্লাহর মেয়ে। তার স্বামীর নাম  সলিম উদ্দীন।

নিহতের স্বজন জামাল জানায়, ‘সকালে শাহিনুর তার ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে চর সোনাকান্দা থেকে রামেরকান্দা হয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি গোয়ালখালী এলাকায় পৌঁছালে সামনে গাড়ি দেখে হঠাৎ ব্রেক করলে তিনি পিছন দিক থেকে সড়কে পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানায়, ‘ঘটনাটি তাদের থানার রেকর্ডে নেই।’

এদিকে একই দিন সন্ধ্যা ৭টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর কড়েরগাঁও এলাকায় গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানায়, ‘সড়ক পারাপারের সময় ওই পথচারী দুর্ঘটনার শিকার হন। মরদেহ থানায় রাখা হয়েছে এবং সিআইডি’র তদন্ত দল নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  কেরানীগঞ্জ   সড়ক   দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close