রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
রাজনীতি
চার দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম

উত্তরবঙ্গ দিয়েই ঢাকার বাইরে সফর শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে উত্তরের ৯টি জেলায় সফর করবেন তিনি, ফিরবেন ১৪ জানুয়ারি।

তার এই সফরের চূড়ান্ত করা সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তিনি যাবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায়। সেদিন রাতে বগুড়ায় থেকে পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট যাবেন। সেদিন রাতে ফিরবেন রংপুর। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ-ও করবেন। 

সফরে যাওয়া জেলাগুলোর প্রশাসক ও রির্টানিং কর্মকর্তাদের বিএনপির পক্ষ থেকে দেয়া চিঠিতে বলা হয়েছে, সফরটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি লঙ্ঘন হবে না। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সফর   উত্তরবঙ্গ   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close