রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
এতিম শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণে ইউএনও
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তীব্র শীতের মধ্যে অসহায় ও এতিম শিক্ষার্থীদের কষ্ট লাঘবে গভীর রাতে মানবিক উদ্যোগ নিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। শীতার্ত এতিমদের পাশে দাঁড়িয়ে তিনি নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পশ্চিম সনমান্দী এলাকায় অবস্থিত মোহাম্মদায়ী (সা.) এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাতের আঁধারে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাকে কাছে পেয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা যায়। শীতবস্ত্র পেয়ে অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়ে।

শীতবস্ত্র বিতরণকালে ইউএনও আসিফ আল জিনাত বলেন, ‘শীত মৌসুমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে এতিম ও অসহায় শিশুরা। প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। এসব শিশু যেন শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘সমাজের সকল শ্রেণির মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে অসহায় মানুষের জীবন অনেকটাই সহজ হয়ে উঠবে।’

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম।

মাদ্রাসা কর্তৃপক্ষ ইউএনওসহ উপস্থিত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘শীতের এই সময়ে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ এতিম শিক্ষার্থীদের জন্য বড় সহায়তা।’

স্থানীয়দের মতে, গভীর রাতে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রশাসনের মানবিক চিত্র তুলে ধরেছে এবং এটি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  এতিম শিক্ষার্থী   শীতবস্ত্র   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close