রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ আটক ২
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ইয়াবাসহ দুই জনকে আটক করেছে লালমনিরহাট ১৫ বিজিবির সদস্যরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কাশিপুর বিওপির আওতাধীন আজোয়াটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় হয়। 

এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— উৎপল সেন (২৫) ও সাগর বর্মণ (১৮)। তাদের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে। 

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।”

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফুলবাড়ী সীমান্ত   ইয়াবা   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close