শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে একটি ধর্ষণ মামলার পলাতক আসামি জাহিদুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে৷ 

এর আগে, মঙ্গলবার রাতে আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, আসামি জাহিদুল ইসলাম ও ভিকটিমের বাড়ি পাশাপাশি হওয়ায় দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ ভিকটিমকে উত্যক্ত করতো। বিষয়টি ভিকটিমের পিতা জানতে পেরে তাকে নিষেধ করলে আসামি ক্ষিপ্ত হয়ে গত ২০ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে ভিকটিমকে বাড়িতে একা পেয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে জানা যায়, সে ৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়েছে। ঘটনার পর ভিকটিমের পিতা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালতের আদেশে শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় মামলা রুজু হয়।

মামলা রুজুর পর থেকেই র‌্যাব আসামিকে গ্রেফতারে তৎপর ছিল। গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   ধর্ষণ   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close