শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নাটোরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরে আমগাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় জুয়েল রানা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৭ জানুয়ারি) ভোরে সদর উপজেলার পণ্ডিতগ্রাম এলাকায় একটি আমবাগন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত জুয়েল রানা একই এলাকার সোনা মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে জুয়েল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরদিন ভোরে স্থানীয়রা আমগাছের ডালে মাফলার ও রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জুয়েলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা তার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নাটোর   ঝুলন্ত   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close