শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুরে টয়লেট থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার এক‌টি অব‌্যবহৃত টয়‌লেট থে‌কে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকায় সাব রেজিস্ট্রার অফিসের পেছনের ওই টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, গোপনসূ‌ত্রে খবর পেয়ে সদরপুর উপজেলা স্বাস্থ‌্যকে‌ন্দ্রের মোড় এলাকার সাব রেজিস্ট্রার অফিসের পেছনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। অভিযানকালে অব‌্যবহৃত এক‌টি টয়লেট থে‌কে কাপড়ে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭.৫ এমএম একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প‌রে একই স্থানে একটি পরিত্যক্ত কালো ব্যাগে চারটি ককটেল পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ককটেল সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফরিদপুর সেনা ক্যাম্পসূ‌ত্রে জানা গে‌ছে , সেনা সদস‌্যরা দ্রুত অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করতে সক্ষম হয়।

সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ জানান, সেনা সদস্যরা উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল থানায় হস্তান্তর করেছেন। এ ব‌্যাপা‌রে আইনানুগ ব‌্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close