শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সাভারে ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ৩:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাভারে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সাভার পৌর ছাত্রদল।

বুধবার (৭ জানুয়ারি) সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে পৌর এলাকার ডগরমোড়া মাতৃবাগান মসজিদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক লায়ন খোরশেদ আলম, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন তানভির, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মাদ ইয়াসিন সরকার শাওন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মোল্লা। 

এছাড়াও উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান লিটন, সাংবাদিক নাজমুল হুদা শাহিন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোশারফ হোসেন মোল্লা, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলি, সাভার পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি তাজুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সাভার   ছাত্রদল   কম্বল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close