সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ৩:৩৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা মীর আরশাদুল হক।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

এদিন দুপুর ২টায় গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মীর আরশাদুল হক। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন।

গত ২৫ ডিসেম্বর ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন মীর আরশাদুল হক। তিনি এনসিপির নির্বাহী কাউন্সিলের সদস্য ও দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও দলটির পরিবেশ সেলের প্রধান ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন।

ওইদিন ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেয়ার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছিলেন মীর আরশাদুল হক।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  এনসিপি   বিএনপি   মীর আরশাদুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close