রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
ফেসবুকে অস্ত্রসহ ছবি ভাইরাল
রাঙ্গুনিয়ায় যৌথ অভিযানে যুবক আটক
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রসহ ছবি ভাইরাল হওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শওকত আলী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শওকত আলীর হাতে অবৈধ অস্ত্রসহ একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এসব ছবি ও তার চলাফেরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয়দের অভিযোগ, শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। বিষয়টি নজরে আসার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

অভিযান চলাকালে তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো অস্ত্র উদ্ধার করা না গেলেও তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ‘তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, ‘যৌথ অভিযানে শওকত আলীকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রাঙ্গুনিয়া   অভিযান   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close