রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে : আমির খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাবা-মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্ব দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সুশৃঙ্খল হতে হবে।”

তিনি বলেন, “খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীনতার জন্য দেশের মানুষ স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছিল, আজকে যারা বিএনপির বিপক্ষে রাজনীতি করছে অতীতে তারাই স্বৈরাচারদের সাথে আপস করেছিল।”

আমির খসরু বলেন, “দেশের প্রত্যেকটি মানুষের জন্য অর্থনৈতিক গণতন্ত্র ফিরে আনতে কাজ করছে বিএনপি।”

তারেক রহমানের রূপরেখা বাস্তবায়নে সকলে মিলে কাজ করার আহ্বানও জানান বিএনপির শীর্ষ এ নেতা। ৩১ দফা সংস্কার প্রস্তাবের ওপর ভিত্তি করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণীত হবে বলে জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গণতন্ত্র   তারেক রহমান   আমির খসরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close