শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজনীতি
বাংলাদেশে সেরা নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে : মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম

বাংলাদেশে যত নির্বাচন হয়েছিল এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে— এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর ডিআরইউতে অনুষ্ঠিত জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

মঈন খান বলেন, “বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের খালেদা জিয়ার মতো সব সিট থেকে প্রতি নির্বাচনে জয়ী হওয়ার নজির নেই।”

তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচনের মতো খালেদা জিয়ার উন্নয়ন শহরকেন্দ্রিক ছিল না, তার গ্রামভিত্তিক উন্নয়ন অগ্রাধিকার ছিল। খালেদা জিয়া ছিলেন সম্পূর্ণ আপসহীন এবং তার কাছে দেশ ও মানুষের স্বার্থই ছিল সবার ওপরে।”

এসময় তিনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বলে প্রত্যাশাও ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   মঈন খান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close