শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দীর্ঘ ১৪ বছর পর শেরপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ৪:২৯ পিএম
আহ্বায়ক আহসান হাবীব আরমান এবং সদস্য সচিব শাহাদাৎ হোসেন। ছবি: প্রতিনিধি

আহ্বায়ক আহসান হাবীব আরমান এবং সদস্য সচিব শাহাদাৎ হোসেন। ছবি: প্রতিনিধি

দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি। আহসান হাবীব আরমানকে আহ্বায়ক এবং শাহাদাৎ হোসেনকে সদস্য সচিব করে ৮৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার প্যাডে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। 

জানা যায়, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই বিশাল কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নতুন কমিটি আসায় শেরপুর উপজেলার সাধারণ ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নব-নির্বাচিত আহ্বায়ক আহসান হাবীব আরমান ও সদস্য সচিব শাহাদাৎ হোসেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শেরপুর উপজেলা ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর এই কমিটি গঠন হওয়ায় উপজেলার প্রতিটি ইউনিটে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৃণমূলের নেতা-কর্মীরা নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাচ্ছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   ছাত্রদল   কমিটি গঠন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close