রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সাত দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজ পড়ুয়া ছাত্রীর অনশন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ৫:৪০ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে তীব্র শীতের মধ্যে ৭ দিন ধরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক কলেজ পড়ুয়া ছাত্রী। 

ঘটনাটি ঘটেছে বাহাগিলী ইউনিয়নের উত্তরদুরাকুটি বাসোপাড়া গ্রামের জাতীয় পার্টির নেতা আফতাব উদ্দিনের ছেলে বাবু মিয়ার বাড়িতে। ওই ছাত্রীর দাবি তার সাথে বাবুর প্রেমের সম্পর্ক ছিল। 

জানা যায়, উত্তর দুরাকুটি বাসোপাড়া গ্রামের জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি আফতাব উদ্দিনের ছেলে দুর্ধর্ষ ভিসা প্রতারক বাবুর সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিলো কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কামারপাড়া গ্রামের  লিটন মিয়ার কলেজ পড়ুয়া মেয়ের। এ সুবাধে বাবু মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করে।  ঘটনার দিন গত বুধবার রাত ৮ টার সময় প্রেমিকার বাড়িতে আসে প্রতারক প্রেমিক। এ সময় বিয়েসহ নানা প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে বাড়ীর লোকজন টের পেলে প্রতারক প্রেমিক বেড়া টপকিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে মেয়েটি প্রেমিকের বাড়িতে গেলে বাবু গা ঢাকা দেয়। এতে গত ৭দিন ধরে মেয়েটি বিয়ের দাবি নিয়ে অনড় অবস্থান করতে থাকে। 

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, মোবাইল ফোনের মাধ্যমে বাবুর সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবু আমাকে বিয়ে করার কথা বলে  বিভিন্ন জায়গায় নিয়ে জোরপূর্বক একাধিক বার শারীরিক সম্পর্ক করে। গত বুধবার সে আমার বাড়ীতে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। এতে আমার পরিবারের লোকজন টের পেলে সে পালিয়ে যায়। আমি গত ৭ দিন থেকে এখানে বিয়ের দাবিতে অবস্থান করছি। কিন্তু বাবুর পরিবারের লোকজন আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। 

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন,  ঘটনাটি আমরা শুনেছি তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি , অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিয়ে   প্রেমিক   অনশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close