শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
লোহাগাড়ায় অসহায় পরিবারের পাশে প্রবাসী মানবিক ফাউন্ডেশন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন’।

বুধবার (৭ জানুয়ারি) উপজেলার পদুয়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ১০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা ও বিবাহ সামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রাহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহ-সভাপতি মুরশেদুল আলম, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহাদ চৌধুরী, সদর ইউনিয়ন প্রতিনিধি এস এম চিশতি, পদুয়া ইউনিয়ন প্রতিনিধি শাহাবুদ্দিন, চরম্বা ইউনিয়ন প্রতিনিধি নেজাম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

চিকিৎসা সহায়তা ও উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা বলেন, “আমাদের এ ক্রান্তিলগ্নে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের এ সহায়তা আমাদের জন্য আল্লাহর এক অপার রহমতস্বরূপ। যাদের অর্থায়নে ও অক্লান্ত পরিশ্রমে এ সংগঠন আর্থিক সহায়তা দিয়ে আসছে সবার জন্য আন্তরিক দোয়া করছি।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close