সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ডিজিএমসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, পিওসি, জুনিয়র ইঞ্জিনিয়ার, লাইন টেকনিশয়ান সহ ৫ জনের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ দিতে ঘুষ দাবীর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 

কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিচারক রাব্বি ইসলাম রনি মামলাটি আমলে নিয়ে আদালতের উপ-পুলিশ পরিদর্শককে আগামী ২৮ জানুয়ারী অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারি কাইয়ুম মিয়া এ আদেশের সত্যতা স্বীকার করেন।

এর আগে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন দন্ডবিধির ১৬১, ৩২৩, ৩৭৯ ও ৫০৬ (খ) ধারায় আসামিদের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, আসামিরা উপজেলার নিরীহ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের নাম করে অন্যায় ভাবে ঘুষ গ্রহণ করে আসছে। এমনকি আইনজীবী সমিতির সদস্যদের অবসরকালীন সময়ে ব্যাডমিন্টন খেলার জন্য আদালত মসজিদ থেকে অনুমতি সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ চাইলে প্রথমে অপারগতা প্রকাশ করে এবং পরে আইনজীবী সমিতির পিয়নের কাছে দশ হাজার টাকা ঘুষ দাবী করে। 

আসামিদের দাবিকৃত ঘুষের টাকা না দেয়ায় ঘটনার দিন ও সময় আসামিরা মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আইনজীবী সমিতির পিয়ন প্রতিবাদ জানালে আসামিরা তাকে মারধর সহ সংশ্লিষ্ট দণ্ড বিধি ধারার অপরাধ সংগঠিত করে।

কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ আইনের আওতায় নিয়ে আসলে বিদ্যুৎ সেবা গ্রহীতারা হয়রানি থেকে মুক্তি পাবে। 

এ বিষয়ে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয়প্রকাশ নন্দী বলেন, মসজিদের বিদ্যুৎ সংযোগের মূল সার্ভিস তার থেকে বিদ্যুৎ নিয়ে তারা ব্যাডমিন্টন খেলছিল। সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরে মসজিদে পুনঃসংযোগ দিয়ে দেয়া হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close