রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় খালিদ হোসেন নামে এক কিশোর নিহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মুন্সিরহাট–কাদৈর আঞ্চলিক সড়কের কনকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ হোসেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মৃত ছালে আহম্মেদের ছেলে।

নিহতের চাচা সাংবাদিক মীর হোসেন মোল্লা আরমান জানান, “আমার ভাতিজা বাড়ি থেকে মোটরসাইকেলে মুন্সিরহাট বাজারে যাওয়ার সময় অটোরিক্সার সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির মাটি বোঝাই ট্রাক্টর তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহসিন জানান, “দুর্ঘটনায় গুরুতর আহত খালিদ হোসেন নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।”

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রায়হান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   সড়ক দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close