রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : মাহবুবুর রহমান
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খুলনা জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, “এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি। সংখ্যালঘু শব্দটি খুলনা জেলায় দ্বিতীয় বার আর কেউ উচ্চারণ করুক এটা আমরা চাই না। সম্প্রীতির দেশে আমরা সবাই মিলেমিশে বসবাস করবো। নির্বাচন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মাঝে যে উৎকণ্ঠা বিরাজ করছে, সেটি কোনভাবে কাম্য নয়। হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। ভোট প্রদানে বাধা দেওয়া অথবা ভোট পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের পর কোন সহিংসু ঘটনা ঘটলে কঠিন হস্তে মোকাবেলা করা হবে।”

বুধবার (৭ জানুয়ারি) সকালে কয়রা থানার আয়োজনে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “সম্প্রতি সময়ে সুন্দরবনে জলদস্যুর তৎপরতা বেড়েছে, জেলেদের অপহরণ করে অর্থ আদায়সহ তাদেরকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে। সুন্দরবনে এ ধরণের অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোরভাবে প্রতিহত করা হবে।”

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির হামজা, এস এম আল-বেরুনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম,  সেক্রেটারি রিয়াসাদ আলী, সেক্রেটারি কামাল হোসেন প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সংখ্যালঘু   বাংলাদেশি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close