রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রায়পুরায় প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে বিদায়ী সংবর্ধনা
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাওয়া ১২নং সাহারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামকে ব্যতিক্রমধর্মী বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয়দের উদ্যোগে তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে এ সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) সকালে বিদায়ী প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে সংবর্ধিত করেন। পরে বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়ী প্রধান শিক্ষকের কর্মজীবনের স্মরণীয় মুহূর্ত ও শিক্ষা ক্ষেত্রে তার অবদানের কথা তুলে ধরেন। 

এ সময় বক্তব্য রাখেন রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলী, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব হোসেন, ইঞ্জিনিয়ার মো. হিমেল মিয়া, আরএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, রায়পুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা মনির সরকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মো. তাজুল ইসলাম ছিলেন একজন আদর্শ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে তার অবদান এলাকাবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি কেবল পাঠদানে সীমাবদ্ধ ছিলেন না; বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ছিলেন এক নিরলস পথপ্রদর্শক।

আলোচনা সভা শেষে বিদায়ী প্রধান শিক্ষক মো. তাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রায়পুরা   ঘোড়ার গাড়ি   বিদায়ী সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close