সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
বাসচালককে পেটানোর অভিযোগে এএসপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
অভিযুক্ত এএসপি শ্যামলী রানী বর্মন। ছবি : প্রতিনিধি

অভিযুক্ত এএসপি শ্যামলী রানী বর্মন। ছবি : প্রতিনিধি

নওগাঁর সাপাহারে এক বাসচালককে সহকারী পুলিশ সুপার কার্যালয়ে ডেকে এনে মারধরের অভিযোগে সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল এএসপি শ্যামলী রানী বর্মনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ‘পুলিশ মিডিয়া গ্রুপ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো লিখিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, গত ৪ জানুয়ারি সাপাহার সার্কেলে কর্মরত এক সহকারী পুলিশ সুপার ও এক বাসচালকের মধ্যে সংঘটিত একটি  অপ্রীতিকর ঘটনার সংবাদ ৬ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি পুলিশ সুপারের নজরে আসার পর ঘটনার সত্যতা যাচাইয়ে দ্রুত তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে স্বল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, এএসপির স্বামীর সঙ্গে বাসে কথাকাটাকাটির জেরে রাতেই চালক বাদলকে সার্কেল অফিসে ডেকে তার মোবাইল জব্দ করে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

তবে অভিযুক্ত এএসপি অভিযোগ অস্বীকার করে এটি ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন। 

এদিকে বাসের মালিক রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এছাড়াও উত্তর বঙ্গের ১৬টি জেলার জেনারেল সেক্রেটারী নজরুল ইসলাম হেলাল জানান-  দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা না নিলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাসচালক   এএসপি   তদন্ত কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close