রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
রাজবাড়ীতে যুব উন্নয়ন উদ্যোগ বিষয়ক সেমিনার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“ভবিষ্যতের জন্য পরিবর্তন হও”—এই স্লোগানকে সামনে রেখে উদ্দেশ্য, দক্ষতা, নেতৃত্ব, সমস্যা ও উন্নয়ন বিষয়ে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে রাজবাড়ীতে যুব উন্নয়ন উদ্যোগ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আয়োজনে কনভেনশন সেন্টারে স্কুল ও কলেজপড়ুয়া প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুর রউফ হিটুর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম; জেলা বিএনপির সাবেক সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিত ও তার সহধর্মিণী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারিয়া করিম; ওয়ার্ল্ড ট্যালেন্ট ইকোনমি ফোরাম ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদ রানা; কবি খোকন মাহমুদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় সাহা।

এতে স্বাগত বক্তব্য দেন জেলা ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ইউডিআই)-এর আহ্বায়ক আদ্রী নেওয়াজ মাহমুদ হৃক।

এ সময় প্রেজেন্টেশনের মাধ্যমে রাজবাড়ীর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, আগামী দিনগুলোতে রাজবাড়ী ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ শিক্ষার্থীদের দক্ষতা ও উন্নয়নে পাশে থেকে সহযোগিতা করবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   সেমিনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close