সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
কায়কোবাদকে নিয়ে আসিফের বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ৭:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার মুরাদনগরের সর্বস্তরের জনগণ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মার্কেট থেকে ঝাড়ু হাতে হাজার হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। ‘আসিফ ও জামায়াতে ইসলামীর বট বাহিনীকে ঝাড়ু মারো’—এমন স্লোগানে মিছিলটি উপজেলা চত্বর ও থানার সামনে প্রদক্ষিণ করে।

এতে নারী-পুরুষ, তরুণদের পাশাপাশি আলেম-ওলামা ও হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এছাড়া জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীরাও এতে অংশ নেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে এক সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আমি যদি আমার নিজ জন্মস্থানের কথা বলি এখানে বিএনপির যে প্রার্থী-তিনি ঋণখেলাপির কথা উল্লেখ করেননি। তার ১৯০ কোটি টাকা ঋণ আছে, যা সে হলফনামায় উল্লেখ করেননি। এছাড়াও তিনি তুরস্কের নাগরিক। তার সেই আইডি কার্ড আমরা সমাজিক যোগাযোগ মধ্যমে ঘুরতে দেখেছি। এই দুইটা স্পষ্ট, আচরণবিধি লঙ্ঘনের পরেও তার প্রার্থীথা বৈধ করা হয়েছে।”

এদিকে আসিফ মাহমুদের বক্তব্যকে মিথ্যাচার উল্লেখ করে বিক্ষোভকারীদের একটাই দাবি—একাত্তরের ঘাতক জামায়াতে ইসলামী ও দুর্নীতিবাজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে যে অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছেন, তা বন্ধ করে তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

বিক্ষোভ শেষে সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা নাহিদুল ইসলাম নাহিদ বলেন, “আমরা জুলাই আগস্টে আন্দোলন করেছিলাম নতুন এক বাংলাদেশ পাব বলে। অথচ আমাদের রক্তের ওপর ক্ষমতায় গিয়ে আসিফ মাহমুদ দুর্নীতি করে আমাদেরকে কলঙ্কিত করেছে। আওয়ামী লীগকে সাথে নিয়ে মুরাদনগরে ত্রাসের রাজনীতি কায়েম করেছিল। এখন আবার নিজের দুর্নীতি আড়াল করতে মুরাদনগরের জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জড়িয়ে মিথ্যাচার করছে।”

সাবেক ইউপি সদস্য ছিনু আক্তার বলেন, “আসিফ দূর্নীতিবাজ, এ জন্য নির্বাচনে প্রার্থী হয়নি। সৎ সাহস থাকলে ভোটের মাধ্যমে লড়াই করত। ঢাকায় বসে ষড়যন্ত্র করত না। আমরা মুরাদনগরের মানুষ তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা শুনতে পাচ্ছি, খুনিরা আবারো সোচ্চার! ওরা আমাদের মুরাদনগরের অভিভাবক কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে হত্যার ষড়যন্ত্র করছে। হুঁশিয়ার করে বলে দিচ্ছি, দাদার ওপর কোন রকম হামলার চেষ্টা করা হলে সারা মুরাদনগরে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমান বলেন, “কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মত জনপ্রিয় ব্যাক্তির বিরুদ্ধে আসিফ মাহমুদের দেওয়া বক্তব্য কোন রেফারেন্স ছাড়া, কোন ব্যাংকের ঋণখেলাপী তাও উল্লেখ করেনি। এমন একজন ব্যাক্তি উপদেষ্টা ছিল ভাবতেও রুচিতে বাঁধে। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন না। আওয়ামী লীগ বহু ষড়যন্ত্র করেছে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে অভ্যস্ত। ইনশাআল্লাহ রাজাকার ও নব্য ফ্যাসিস্টদের ষড়যন্ত্রও নাসাৎ হয়ে যাবে।”

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, “মুরাদনগরের জননন্দিত নেতা ও সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ টানা ১৩ বছর বিদেশে অবস্থান করতে বাধ্য হন। কারণ মুরাদনগরে তার জনপ্রিয়তা ছিল প্রশ্নাতীত। তিনি এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়।”

তিনি আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের জোর দাবি—আসিফ মাহমুদকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করা হোক। কায়কোবাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে মুরাদনগরের বিএনপি ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁতভাঙা জবাব দেবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কায়কোবাদ   আসিফ   ঝাড়ু মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close