সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
জাতীয়
আনসার-ভিডিপির ট্রান্সপোর্ট সার্ভিস সম্প্রসারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় ট্রান্সপোর্ট সার্ভিস কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) আনসার-ভিডিপি সদর দপ্তরে এ উপলক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “সারা বাংলাদেশজুড়ে বিস্তৃত আনসার ও ভিডিপির বিশাল সাংগঠনিক কাঠামোকে আরও কার্যকর ও টেকসই করতে সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই পরিবহন ব্যবস্থা শুধু একটি সেবা নয়; এটি বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের জন্য একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী কল্যাণমূলক ব্যবস্থার অংশ।”

তিনি বলেন, “ট্রান্সপোর্ট সার্ভিস থেকে অর্জিত আয় বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণে ব্যয় করা হবে। পর্যায়ক্রমে এ সুবিধা সকল সদস্যের জন্য সম্প্রসারিত করা হবে। বিপুল সংখ্যক সদস্যের কথা বিবেচনায় রেখে পরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে একটি সুসংগঠিত কল্যাণ কাঠামো গড়ে তোলা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের সদস্যদের জন্যও একটি প্রতিষ্ঠিত কল্যাণভিত্তিক পথ তৈরি করবে।”

বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মহাপরিচালক আরও বলেন, “এই পরিবহন ব্যবস্থা কেবল অভ্যন্তরীণ প্রয়োজনে সীমাবদ্ধ থাকবে না। বাহিনীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাপ্লাই চেইনে সদস্যদের দক্ষতা, কুটির শিল্প ও পেশাগত সক্ষমতাকে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে আনসার ও ভিডিপির বিশাল জনশক্তিকে জনগণের সেবায় আরও কার্যকরভাবে নিয়োজিত করা সম্ভব হবে।”

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে এই পরিবহন ব্যবস্থা দেশের বিভিন্ন জেলায় ব্যবহৃত হবে। প্রাথমিক পর্যায়ে চারটি ডিভিশনের সঙ্গে আরও দুটি ডিভিশনকে বাস সার্ভিসের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল ডিভিশন ও জেলা এই ট্রান্সপোর্ট নেটওয়ার্কের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে মহাপরিচালক জোর দিয়ে বলেন, “আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টই বাহিনীর সদস্যদের কল্যাণ ও সমৃদ্ধির কেন্দ্রবিন্দু। এই ট্রাস্টের প্রকৃত মালিক বাহিনীর প্রতিটি সদস্য। তাই উদ্যোগগুলো ব্যক্তি-কেন্দ্রিক নয়, বরং প্রতিষ্ঠান ও সদস্যকেন্দ্রিকভাবে পরিচালনা করতে হবে, যাতে কল্যাণমূলক কার্যক্রম দীর্ঘস্থায়ী ও টেকসই হয়।”

আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা যায়, বাহিনীর বৈধ পরিচয়পত্র বহনকারী কর্মকর্তা-কর্মচারী, সদস্য-সদস্যা ও তাদের পরিবারবর্গের ছুটি, বদলি, ব্যাটালিয়ন গমনাগমন, রেশন ও রশদ পরিবহনসহ বিভিন্ন জরুরি দাপ্তরিক কাজে এই পরিবহন সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

এর আগে গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার-ভিডিপি ট্রান্সপোর্ট সার্ভিসের শুভ উদ্বোধন করেন। সে সময় ৬টি বাস, ১৪টি কাভার্ড ভ্যান, ৯টি ট্রুপস ক্যারিয়ার ও ২টি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবারের অনুষ্ঠানে আরও ২টি নতুন বাস, ২টি এসি কোস্টার এবং ১১টি দেড় টন ট্রুপস ক্যারিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসে সংযুক্ত করা হয়।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালকবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় ট্রান্সপোর্ট সার্ভিসের এই সম্প্রসারণ বাহিনীর সদস্যদের কল্যাণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং অপারেশনাল কার্যকারিতা বৃদ্ধিতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আনসার   ভিডিপি   ট্রান্সপোর্ট সার্ভিস  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close