রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ফেলানীর কবর জিয়ারত করলেন ইউএনও
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানী খাতুনের কবর জিয়ারত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তিনি উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামে ফেলানীর নিজ বাড়ির কবর প্রাঙ্গণে উপস্থিত হয়ে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম রেজাউল করিম। পরে ইউএনও ফেলানীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান, বিআরডি কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রতন কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সীমান্তে বিএসএফের গুলিতে ফেলানী খাতুনের নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘদিন পরও এই ঘটনা সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের এক মর্মান্তিক উদাহরণ হিসেবে আলোচিত হয়ে রয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ফেলানী   কবর জিয়ারত   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close