শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিংগাইরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ডিলার পয়েন্ট ও এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্ব পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় মোহাম্মদ সেলিমের মালিকানাধীন মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং একই অপরাধে ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী ভাসমান দোকানগুলোকে সতর্ক করা হয়। পাশাপাশি জানানো হয়, ভবিষ্যতে পুনরায় এমন অনিয়মের সঙ্গে জড়িত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিনে বলধারা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, “সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সিংগাইর   গ্যাস   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close