রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
সিরাজগঞ্জের অবৈধ সাত ইটভাটায় জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের অবৈধ সাতটি ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকার মেসার্স এস অ্যান্ড বি নামক একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রায়গঞ্জ ও উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, “পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন ধারায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন।”

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে উল্লাপাড়ার পাঁচলিয়া গ্রামের মেসার্স নয়ন ব্রিকসকে দুই লাখ, হাটিকুমরুল এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে তিন লাখ, ধোপাকান্দি এলাকার মেসার্স শাপলা ব্রিকসকে দেড় লাখ, রায়গঞ্জের দত্তকুশা গ্রামের মেসার্স তন্ময় ব্রিকসকে তিন লাখ, ঘুড়কা এলাকার মেসার্স উজ্জ্বল ব্রিকসকে ৫০ হাজার ও মেসার্স কেয়া ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   ইটভাটা   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close