রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
উল্লাপাড়ায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের শতাধিক নেতাকর্মী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. আকবর আলীর বাসভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় এম. আকবর আলী ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।

যোগদানে নেতৃত্ব দেওয়া পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, “সমসাময়িক প্রেক্ষাপটে মনে হয় শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি দেশের জন্য ভাল কিছু করবে। তাই ইউনিয়নের ওয়ার্ড ও তৃনমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।” যোগ দেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে কোন মামলা নেই বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. আকবর আলী বলেন, “আওয়ামী লীগের নেতারা এখন পলাতক। তাই ওই দলের তূণমূলের নেতাকর্মীরা বিএনপির আদর্শ ও উল্লাপাড়া উপজেলার উন্নয়নে আমার ভূমিকার প্রতি সন্তুষ্ট হয়ে বিএনপিতে যোগদান করেছেন। যোগদানকারীদের পূর্নিমাগাতি ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানিয়েছি। বিশ্বাস করি তারা আমার পাশে থাকবেন।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close