শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে নদীতে ডুবে ইয়াসিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার উত্তর গড়কান্দায় ভোগাই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন উত্তর গড়কান্দা এলাকার হৃদয় রাজ রোমানের ছেলে। সে বাকপ্রতিবন্ধী ছিল বলে জানায় পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে ইয়াসিন উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে তার বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর আনুমানিক ১২টার দিকে ইয়াসিনের চাচি তাসলিমা বেগম বাড়ির পাশের ভোগাই নদীতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close