শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি সুমন, সম্পাদক টিপু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শেখ মো. সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল আজিজ টিপুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটি ঘোষণার পর টঙ্গীজুড়ে যুবদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন পর রাজপথে পরীক্ষিত দুই নেতাকে যথাযথভাবে মূল্যায়ন করেছে দল। আসন্ন নির্বাচনের আগে এই কমিটি টঙ্গী পশ্চিম থানা যুবদলের রাজনীতিকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু বলেন, “দীর্ঘদিনের পরিশ্রমের পুরস্কার হিসেবে দল আমাকে মূল্যায়ন করেছে সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞ। দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো—ইনশাআল্লাহ।”

গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হোসেন রাজু বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে যুবদলের রাজনীতিকে আরও গতিশীল করার লক্ষে কেন্দ্রীয় নির্দেশনায় টঙ্গী পশ্চিম, গাছা ও পুবাইল থানার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট কমিটিগুলো দ্রুত ঘোষণা করা হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   যুবদল   সভাপতি   সম্পাদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close