সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এফএসএমএম ওয়েলফেয়ার অরগানাইজেশনের উদ্যোগে ড. মকবুল হোসেন এতিমখানায় ৫০ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন অধ্যাপক শেখ আমজাদ আলী।

এ সময় তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে তাদের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা সবসময় এতিম বাচ্চাদের পাশে থাকতে চাই।” 

সৈয়দ মোশাররফ সরকার বলেন, “আজ আমি এই এতিম বাচ্চাদের দেখে শিহরিত হয়েছি। একটা এতিম বাচ্চার হামদ-নাত শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ যতদিন আমাকে হায়াত দান করবে—আমি এতিম বাচ্চাদের পাশে থাকব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মারুফ আহমেদ, আয়েশ উদ্দিন ভূইয়া, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, মোমিন আসলাম ও রাব্বি।

অনুষ্ঠান শেষে এতিমখানার কর্তৃপক্ষ এফএসএমএম ওয়েলফেয়ার অরগানাইজেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close