শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
আটঘরিয়ায় মাটিকাঁটার অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় ফসলের জমিতে ভেকুদিয়ে মাটি কাঁটার অপরাধে জান্নাত আলী নামে এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই শাস্তি দেন। সে চাঁদভা ইউনিয়নের রতিপুর গ্রামের দিলবার মাঝির ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাজপাড়া ইউনিয়ন মাজপাড়া সিনিয়র আলিম মাদরাসার পাশে সরজমিনে ফসলের জমিতে ভেকুদিয়ে পুকুর খনন করতে গিয়ে জান্নাত আলীকে ধরে শাস্তি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার জানান, “মাটিকাঁটার অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আটঘরিয়া   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close