রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পাঠদানের অনুমোদন পেল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলকে সরকারি পাঠদানের অনুমোদন সনদ প্রদান করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিদ্যালয়টি  নিবন্ধন বিধিমালা অনুযায়ী পাঠদান পরিচালনার অনুমোদন দেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালক এবং শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক বলেন, “বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালার আওতায় পাঠদানের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেছে। আনুষ্ঠানিক পাঠদান স্বীকৃতির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে”

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলটি উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক সমাপনী পরীক্ষা, সরকারি-বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় জিপিএ-ফাইভ অর্জনসহ শতভাগ পাশের রেকর্ড তৈরি করেছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   আইডিয়াল স্কুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close