সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
আমাকে ভোট না দিলে অকৃতজ্ঞতার পরিচয় হবে: নুরুল হক নুর
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচনে জয়ের জন্য যদি তারেক রহমানকে এনে ভোট চাইতে হয়, তবে তা আমার ও এলাকার মানুষের জন্য লজ্জার হবে বলে মন্তব্য করেছেন নুরুল হক নুর।

বুধবার (৭ জানুয়ারি) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, “তারেক রহমান পটুয়াখালী-৩ আসনে আসবেন—এটা আনন্দের বিষয়। কিন্তু নির্বাচনে জেতার জন্য যদি তাকে এনে ভোট চাইতে হয়, তাহলে সেটা আমার জন্য ও এই এলাকার মানুষের জন্য লজ্জার হবে।”

নুরুল হক নুর বলেন, “আমি একটি দলের প্রধান, এই এলাকার সন্তান। প্রতিকূল সময়ে আমাদের যে অবদান, যে লড়াই-সংগ্রাম এবং গত দেড় বছরে মানুষের জন্য যা করেছি, তা মেনে চলেও যদি মানুষ ভোট না দেয়, তাহলে সেটা অকৃতজ্ঞতার পরিচয় হবে। আমি মানুষের চোখ-মুখের ভাষা বুঝেছি। মানুষ আমাকে আপন করে নিয়েছে। নির্বাচনে দেখা যাবে, অন্যান্য প্রার্থীদের তুলনায় আমি দুই-তিন গুণ বেশি ভোট পেয়ে বিজয়ী হব। আমার এলাকার মানুষের ওপর আমার পূর্ণ আস্থা আছে।”

তিনি আরও বলেন, “বিএনপি এই আসনে প্রার্থী দেয়নি। তারা আনুষ্ঠানিকভাবে আমাকে সমর্থন দিয়েছে। তবে তাদের দলের একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যাকে দল বহিষ্কার করেছে। দল যে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কতটা সিরিয়াস, তা আমরা দেখেছি। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন বিকেলেই বহিষ্কারাদেশ তাদের দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। সুতরাং দলীয় শৃঙ্খলাভঙ্গকারীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হচ্ছে না—এটা স্পষ্ট।”

তিনি বলেন, “এটা ঠিক যে, আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ আসনের কিছু পদধারী বিএনপি নেতৃবৃন্দ আমাকে প্রত্যাশিতভাবে সহযোগিতা করছেন না। আমার সঙ্গে গুটিকয়েক সাবেক নেতা রয়েছেন।”

এ বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে জানিয়ে নুর বলেন, “তারা বিষয়টি দেখবেন বলে আমাকে নিশ্চিত করেছেন। আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রয়েছে। সেখানে আমি বিষয়টি তুলে ধরব।”

তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা বিএনপি করেন তারা জিয়াউর রহমানের সেই বিখ্যাত উক্তি—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’—মেনে চলবেন। কোনো ব্যক্তি বিশেষের পেছনে গিয়ে কেউ নিজের পদ হারাবেন না বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন না। যেহেতু দল আমাকে সমর্থন দিয়েছে, তাই নির্বাচনের শেষ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গেই থাকবেন—এটাই আমার প্রত্যাশা।”

কেকে/ এলএ


আরও সংবাদ   বিষয়:  ভোট   অকৃতজ্ঞতা   নুরুল হক নুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close