সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে ভিএইচপির বিক্ষোভ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১২:০২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে হঠাৎ করে বিক্ষোভে নামে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই সংগঠনটির প্রায় দেড়শ’ নেতাকর্মী মিশনের সামনে জড়ো হয়ে বাংলাদেশবিরোধী স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে এ বিক্ষোভের ঘটনা ঘটে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন বিকেল ৫টায় অফিস ছুটি শেষে মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনার ফারহানা চৌধুরীসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয় ত্যাগ করেন। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কোনো রকম পূর্বঘোষণা ছাড়াই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিপরীতে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রবেশমুখে ভিএইচপির প্রায় দেড়শ’ নেতাকর্মী এসে জড়ো হন।

অতর্কিতভাবে বিক্ষোভকারীদের উপস্থিতিতে সেখানে দায়িত্বরত পুলিশ কিছুটা ভড়কে যায়। এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে ধস্তাধস্তির সৃষ্টি হয়।

জানা গেছে, প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর পুলিশের বাধার মুখে ভিএইচপির বিক্ষোভকারীরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিপরীতে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে থেকে সরে যায়।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সামনে নিয়মিতভাবে বিক্ষোভ প্রদর্শন করছে কয়েকটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। এর আগে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, কলকাতায় উপ-দূতাবাস, আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টারের সামনে তারা ব্যাপক হাঙ্গামা চালিয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মুম্বাই   বাংলাদেশ হাইকমিশন   ভিএইচপি   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close