সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
জাতীয়
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:২৭ এএম আপডেট: ০৮.০১.২০২৬ ৩:৩০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডি ডিআইজি এসএম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকমে, সিআইডির ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনের ডিআইজি এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ট্যুরিস্ট পুলিশের এসপি খন্দকার খালিদ নুরকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) এবং নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দপ্তরের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনা পিটিসির এসপি সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার ও ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ ওসমান গণিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির যুগ্ম কমিশনার ও নৌ-পুলিশের ডিআইজি সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে এসবির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার মো. জায়েদ শাহরিয়ারকেও পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে এসবির বিশেষ পুলিশ সুপার ও সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ও সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি মো. সাইফুল হকের পুলিশ সদর দপ্তরের বদলির আদেশও বাতিল করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   ঊর্ধ্বতন কর্মকর্তা   বদলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close