সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি সেনেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ওই এলাকার মৃত জাহের আলীর ছেলে মো. শামীম (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নি.) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, শামীম নিজ বসতবাড়িতে ইয়াবা বিক্রি করছে। পুলিশ অভিযান চালালে শামীম পালানোর চেষ্টা করেন, কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম কাগজকে জানিয়েছেন, “উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত ঘটনায় এসআই (নি.) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মেঘনা থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারের ভিত্তিতে মেঘনা থানার এফআইআর নম্বর–৬ রুজু করা হয়েছে। এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণির ১০ (ক) অনুযায়ী মামলা হিসেবে নথিভুক্ত রয়েছে। বর্তমানে মামলাটি আইনানুগ প্রক্রিয়ায় চলমান রয়েছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ইয়াবা   ট্যাবলেটসহ   যুবক আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close