সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আদিতমারীতে আওয়ামী ইউপি সদস্যসহ ৬১ জন বিএনপিতে যোগদান
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ৬১ জন ইউপি সদস্য ও সদস্যাগণ বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাতে চাপারহাটে জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে তার হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে সারপুকুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু সাঈদ, নুরুন্নবী ও রমণীকান্ত, ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনিসুর ও মোফাজ্জল হোসেন, কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রহমান, লাকি বেগম ও ময়না রানী এবং সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলামসহ উপজেলার ৮টি ইউনিয়নের অন্যান্য সদস্য ও সদস্যাগণ রয়েছেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, “বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দুই উপজেলায় কোনো উন্নয়ন করেনি। তারা শুধু লুটপাট ও দুর্নীতি করেছে। তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এই এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্টসহ ব্যাপক উন্নয়ন করা হবে। আজ আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় কাজ করতে হবে, যাতে নির্বাচনে জয়লাভ করে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা যায়”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   আওয়ামী   ইউপি সদস্য   বিএনপিতে যোগদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close