শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
জাতীয়
এপিআইও মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে তথ্য উপদেষ্টা ও সচিবের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ এএম
মুন্সী জালাল উদ্দিন

মুন্সী জালাল উদ্দিন

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং  তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শোকবার্তায় বলা হয়েছে, মুন্সী জালাল উদ্দিন একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তা ছিলেন। বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন ব্যক্তিত্বসম্পন্ন কর্মকর্তা হিসেবে তিনি সিভিল সার্ভিসে সুপরিচিত ছিলেন। তার মৃত্যু তথ্য সেবার জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, মুন্সী জালাল উদ্দিন বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এপিআইও মুন্সী জালাল উদ্দিন   তথ্য উপদেষ্টা   সচিব   শোক   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close