রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
টানা বায়ুদূষণের কবলে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। প্রতি বছর শীতের সময় এই শহরে বায়ুদূষণ বাড়লেও এবার শীত শুরুর বেশ আগে থেকেই বাতাসে বেড়েছে দূষণের পরিমাণ।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

২২২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। দেশটির আরেকটি শহর দিল্লির বাতাসেও দূষের মাত্রা বেড়েই চলেছে। ১৭৯ স্কোর নিয়ে এই শহর তালিকার সপ্তম অবস্থানে রয়েছে।
 
আর ২২১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। পাকিস্তানের করাচির বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম রয়েছে। ১৯৭ স্কোর নিয়ে শহরটির অবস্থান তৃতীয়।
 
এছাড়া ১৯৬ স্কোর নিয়ে বুগান্ডার কামপালা তালিকার চতুর্থ অবস্থানে, ১৮৬ স্কোর নিয়ে কাতারের দোহার পঞ্চম অবস্থানে, ১৮০ স্কোর নিয়ে ইরানের তেহরান ষষ্ঠ অবস্থানে, ১৭৪ স্কোর নিয়ে কিরগিস্তানের বিশকেক অষ্টম অবস্থানে আর ১৬২ স্কোর নিয়ে ভিয়েতনামের হেনোয় দশম অবস্থানে রয়েছে। শহরগুলোর বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বায়ুদূষণ   ঢাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close