শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের নতুন বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৪টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টায় নতুন বাজারের উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোতে মূলত পোশাক কারখানার শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এছাড়া পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মনিহারি, কাপড় ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে। এতে বহু শ্রমিক পরিবার তাদের সর্বস্ব হারিয়েছেন।’

বাড়ির মালিক আকারামুল খান জানায়, ‘হঠাৎ করেই বাড়িতে আগুন ধরে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই একের পর এক ঘর ধসে পড়ে ও পুড়ে যায়। তার ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নুরুল কবির জানায়, ‘রাত ১১টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও কিছু সময় লাগে।’

তিনি  বলেন, ‘আগুনে বেশিরভাগ ঘর পুড়ে গেছে। তবে কিছু অংশ সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ পরে নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close