শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মেহেরপুরে পিস্তলসহ অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী আটক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী বিল্লাল হোসেনকে (৪২) অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোররাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

বিল্লাল হোসেন যতারপুর গ্রামের মাদার আলী বিশ্বাসের ছেলে। 

যৌথবাহিনী জানায়, ‘বিল্লাল হোসেনের বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’ 

অভিযান সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এমএএন রওশন আলমের নেতৃত্বে মেহেরপুর আর্মি ক্যাম্পে ও যৌথ বাহিনীর সদস্যরা যতারপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিল্লাল হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি ৭.৬৫ মি.মি. পিস্তল যা মেড ইন ইউএসএ। 

যৌথ বাহিনী অস্ত্র ও গোলাবারুদসহ বিল্লাল হোসেনকে আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করেছে। 

পুলিশ জানায়, ‘অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অপরাধ তার নামে মামলা দায়ের করে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’

কেকে/বি 


আরও সংবাদ   বিষয়:  মেহেরপুর   ক্যাসিনো   ব্যবসায়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close