শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুরের জাজিরায় সোহান বেপারী (৩২) নামে এক যুবক ককটেল বিস্ফোরণে নিহত হয়েছেন। 

পুলিশ মনে করছেন, ককটেল তৈরির সময় এক বিস্ফোরণে তিনি মারা যান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারিকান্দি এলাকার এ ঘটনা ঘটে।

নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। গত শনিবার দিনগত রাত থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। 

বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। সেখানের একটি রসুন ক্ষেতে সোহান বেপারী (৩২) নামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। মরদেহের শরীরে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর   বিস্ফোরণ   যুবক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close