রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় জান্নাত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জান্নাত হোসেন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের স্বজন ও কয়েক'শো এলাকাবাসী অংশগ্রহণ করে।

মানববন্ধনকারীরা বলেন, ‘জান্নাত হত্যাকাণ্ডের পর ১৮ দিন পেরিয়ে গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো আসামি আটক হয়নি, যা হতাশাজনক। ঘটনার এতদিন পরও এ ঘটনায় জড়িত কেউ আটক না হওয়ার ঘটনা প্রমাণ করে এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে।’

মানববন্ধনে উপস্থিত হয়ে স্থানীয় ইউপি সদস্য মামুন রাঢ়ী বলেন, ‘জান্নাত একজন প্রতিবাদী যুবক ছিল, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত জড়িতদের গ্রেফতার ও ফাঁসি চাই।’

এদিকে মানববন্ধনকারীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিত হন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন। এ সময় মানববন্ধনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দ্রুততম সময়ের ভেতর তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সকালে গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। সে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা যায়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   হত্যা   গ্রেফতার   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close