শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে।

ইসি সূত্র জানায়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম ও অপপ্রচার সংক্রান্ত যে কোনো অভিযোগ বা তথ্য জানাতে নাগরিকরা সমন্বয় সেলের নির্ধারিত টেলিফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের নম্বরগুলো হল- ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ ও ০২৫৫০০৭৫০৬।

ইসি জানায়, 

স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এই সমন্বয় সেলের মাধ্যমে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল সংস্থাগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইসি আরও জানায়, আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই আইন-শৃঙ্খলা সমন্বয় সেল চালু থাকবে। এ সময়ের মধ্যে যে কোনো নাগরিক নির্বাচনি পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা বা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তথ্য দিয়ে কমিশনকে সহযোগিতা করতে পারবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন কমিশন   আইন-শৃঙ্খলা   সমন্বয় সেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close